বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাব গিয়ে শেষ হয়। সংস্থাটির সভাপতি সৈয়দ হুমায়ুন কবিরের সভাপতিত্বে র্যালি উদ্বোধন করেন ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
ক্যান্সার রোগ তত্ত্ববিদ ও ক্যান্সার প্রতিরোধ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, ক্যান্সার একটি মরণব্যাধি হলেও সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ড. সৈয়দ হুমায়ুন কবির বলেন, আমাদের জীবনযাপনের ধরন, খাদ্যাভ্যাস ও পরিবেশগত কারণ ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তুলছে। ধূমপান, মদ্যপান, অস্বাস্থ্যকর খাদ্যগ্রহণ, শারীরিক নিষ্ক্রিয়তা ও বায়ুদূষণ ক্যান্সারের প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম। যদি আমরা সচেতন না হই তাহলে ২০৩০ সালের মধ্যে প্রতি পরিবারে একজন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।
এছাড়াও বিশেষজ্ঞ গবেষকরা বলেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো খুবই জরুরি, বিশেষত ৪০ বছরের পর নিয়মিত স্ক্রিনিং করানো উচিত মনে করেন। প্রাথমিক অবস্থায় ক্যান্সার ধরা পড়লে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। তাই সঠিকভাবে চিকিৎসা ব্যবস্থা নিতে পারলে দ্রুত সুস্থ হয়ে যাবে। চিকিৎসকরা বলেন সঠিক সময় সঠিক চিকিৎসা ব্যবস্থা নিতে পারলে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যেতে পারে।
র্যালিতে চিকিৎসক, গবেষক, ক্যান্সার সচেতনতা কর্মী, স্কাউট দলের সদস্যরা, শিক্ষার্থী ও সাধারণ জনগণ অংশ নেন। র্যালিতে ক্যান্সার প্রতিরোধ, সচেতনতা ও প্রাথমিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরা হয় এবং ক্যান্সার রোধে করণীয় বিষয়াদি সম্পর্কিত লিফলেট পথচারীদের মাঝে বিতরণ করা হয়।
এছাড়া পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের মতো কার্যক্রমে এই সংগঠনটির ভূমিকা অনস্বীকার্য। তারা ঢাকাসহ সারা দেশব্যাপী ৭০ হাজার বৃক্ষরোপণ করেছেন, যা পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্যের উন্নয়নেও সহায়ক ভূমিকা পালন করছে। সার কীটনাশক ব্যবহার না করে কীভাবে প্রাকৃতিক উপায়ে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায় তা সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংগঠনটি। ওষুধের উপর নির্ভরশীলতা কমিয়ে এনে সুস্থ শরীরে কিভাবে দীর্ঘদিন বেঁচে থাকা যায়। এই লক্ষ উদ্দেশ্য সামনে রেখে সাধারণ মানুষের ভিতরে গণসচেতনতা করে যাচ্ছে দীর্ঘদিন পর্যন্ত।
গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ডব্লিউসিএস বিডির পক্ষ থেকে এক লক্ষ এক হাজার টাকা সহযোগিতা প্রদান।
গণস্বাস্থ্য ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার জন্য ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের পক্ষ থেকে এক লক্ষ এক হাজার টাকা সহযোগিতা প্রদান।
Related Activities
জরায়ু ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে জননীর জন্য পদযাত্রা
গণস্বাস্থ্য এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের যৌথ উদ্যোগে জরায়ু ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে জননীর জন্য পদযাত্রা ধানমন্ডি থেকে গাজীপুর।
Related Activities
স্তন ক্যান্সার সচেতনতায় ১৫০ দিনের কর্মসূচী। কৃতজ্ঞতা, মূল্যায়ন, সুপারিশ।
Related Activities
টেকনাফ থেকে তেঁতুলিয়া ” গোলাপী সড়ক শুভযাত্রা “
“গোলাপী সড়ক শুভযাত্রা ” এর উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে।
স্থান: টেকনাফ উপজেলা পরিষদ চত্বর।
ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটির আয়োজনে গোলাপি সড়ক শোভাযাত্রায় টেকনাফ, উখিয়া ও কক্সবাজারে, বগুড়ায় ,গোবিন্দগঞ্জ গাইবান্ধায়, পলাশবাড়ী গাইবান্ধায়, মেডিকেল মোড় রংপুর, মানুষের মাঝে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ দেওয়া হয়।
দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে খুরশিধ জাহান ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার উদ্বোধন করা হয়।
Related Activities
স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার
“স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার ও বাংলাদেশের গোলাপী মানব সংবর্ধনা””
ওয়াল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর উদ্যেগে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস উপলক্ষ্যে মানুষের ভিতরে গণসচেতনতা তৈরি করার জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে গোলাপী পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করে।
স্তন ক্যান্সার সচেতনতায় অবদান রাখায় অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদারকে ‘গোলাপি মানব’ খেতাব দেওয়া হয়।
হাবিবুল্লাহ তালুকদার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যান্সার এপিডেমিওলোজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। অবসরের পর তিনি এখন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের অধ্যাপক ও প্রকল্প সমন্বয়কারী হিসেবে কর্মরত। তাঁর উদ্যোগে সংগঠিত হয়েছে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম। ২০১৩ সাল থেকে এর উদ্যোগে বেসরকারিভাবে পালিত হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা দিবস।
স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামাল, এপেক্স বাংলাদেশের প্রেসিডেন্ট শামসুন নাহার আজীজ লিনা, সাবেক অতিরিক্ত সচিব ও জাতীয় পরামর্শক মো. আবদুল হাকিম মজুমদার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি এবং জনস্বাস্থ্য ও প্রজননস্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ হুমায়ুন কবির।
অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীদের সেমিনার বিষয়ক সনদ প্রদান করা হয়।
Related Activities
বন্যার্তদের মাঝে চিকিৎসা সেবা প্রদান
ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ সব সময় মানুষের কথা চিন্তা করেছে মানুষের পাশে থেকেছে এবং সব সময় মানুষের সাহায্যে এগিয়ে এসেছে সেই ধারাবাহিকতায় এবারও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ দ্বিতীয় ধাপে বন্যার্ত মানুষদের সহায়তায় ত্রাণ বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করছে এবং মেডিকেল ক্যাম্প চালু করে বন্যার্তদের মাঝে চিকিৎসা প্রদান শুরু করেছে।
Related Activities
বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ।
একতাই বল
আলহামদুলিল্লাহ মহান আল্লাহর নিকট শুকরিয়া। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর যৌথ উদ্যেগে শাহজাহানপুর রেলওয়ে ওপেন স্কাউট গ্রুপ, ইভোলিউশন-৩৬০, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি,জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপ এবং কিছু ব্যক্তিগত অর্থ সহযোগিতায় প্রথম পর্যায়ে গত ২৩/০৮/২০২৪ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর গ্রামে প্রায় ২৫০ টি পরিবারের মাঝে মহান করুনাময়ের অশেষ কৃপায় বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এই কাজে আমাদের সাথে বিভিন্ন গ্রুপের সেচ্ছাসেবকগন অক্লান্ত পরিশ্রম করেছেন। সবাই সুস্থ আছেন। আমাদের এই ধরনের সহযোগিতা এবং সেবা চলমান রয়েছে
আলহামদুলিল্লাহ মহান আল্লাহর নিকট শুকরিয়া। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর যৌথ উদ্যেগে শাহজাহানপুর রেলওয়ে ওপেন স্কাউট গ্রুপ, ইভোলিউশন-৩৬০, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি,জিনিয়াস ওপেন স্কাউট গ্রুপ এবং কিছু ব্যক্তিগত অর্থ সহযোগিতায় প্রথম পর্যায়ে গত ২৩/০৮/২০২৪ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর গ্রামে প্রায় ২৫০ টি পরিবারের মাঝে মহান করুনাময়ের অশেষ কৃপায় বন্যার্তদের মাঝে উপহার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হয়েছি। এই কাজে আমাদের সাথে বিভিন্ন গ্রুপের সেচ্ছাসেবকগন অক্লান্ত পরিশ্রম করেছেন। সবাই সুস্থ আছেন। আমাদের এই ধরনের সহযোগিতা এবং সেবা চলমান রয়েছে
কৃতজ্ঞতা যারা এই মহতী কাজে অংশগ্রহন করছেন এবং ধন্যবাদ আখাউড়া রেলওয়ে জেলা রোভার ও লিডারদের প্রতি যারা আমাদের পুরো টিম কে সেবা সহযোগিতা করেছেন।।
Related Activities
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত বীর ছাত্র জনতাদের কাউন্সিলিং, খাবার ও নগদ অর্থ প্রদান
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত বীর ছাত্র জনতাদের ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সৌজন্যে কাউন্সিলিং, খাবার ও নগদ অর্থ প্রদান করা হয়। সংগঠনের সভাপতি সৈয়দ হুমায়ুন কবির এর নেতৃত্বে সার্বিক কার্যক্রম পরিচালনা করা হয়।
তাঁদের শারীরিক অবস্থার খোঁজ খবর ও মানসিক শক্তি যোগাতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা আহতদের মাঝে সময় কাটান।
সবাই তাঁদের জন্য দোয়া করতে আহ্বান জানান। সবার নিকট আমাদের আকুল আবেদন আহত ব্যক্তিদের জন্য আপনারা দোয়া করবেন।
Related Activities
“”বৃক্ষ রোপন “” কার্যক্রম পরিচালনা
গাছ লাগিয়ে ভরবো দেশ
নতুন প্রজন্মের বাংলাদেশ
এই প্রজন্মের তরুনদের দ্বারা গড়ে উঠলো নতুন এক বাংলাদেশ। দেশকে নতুন করে ঢেলে সাজানোর নিমিত্তে এবং সবুজায়ন করার লক্ষ্যে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সৌজন্যে সংগঠনের সভাপতি সৈয়দ হুমায়ুন কবির এর নেতৃত্বে ওয়াল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর সেচ্ছাসেবকদের সঙ্গে
“”বৃক্ষ রোপন “” কার্যক্রম পরিচালনা করা হয়।।
Recent Comments