বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও খাবার বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতি বারের মতো এবারও অসহায়, এতিম, উপজাতি ও অটিজম শিশুদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, খাবার বিতরণ করেছেন ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) রাজধানীর তেজকুনিপাড়ায় বটমলি হোম অরফানেস টেকনিক্যাল স্কুলে এতিম ও অটিজম শিশুদের ও স্কুল গেইটে পথচারীদের বিনামূল্যে ব্লাড গ্রুপিং করেছে সংস্থাটি।
বিনামূল্যে ব্লাড গ্রুপিং, খাবার বিতরণ ছাড়াও ক্যান্সার হলে করনীয়, খাদ্যাভাস ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ মূলত অসহায়, এতিম, প্রতিবন্ধী ও অটিস্টিক শিশু এবং নারী পুরুষদের নিয়ে দেশব্যাপী কাজ করেন।সমাজের এসব অনগ্রসর মানুষদের পাশে দাঁড়ান সংস্থাটি। কাজ করেন ক্যান্সারের বিভিন্ন দিক নিয়ে। অর্থ, পরামর্শ ও চিকিৎসাসেবা দিয়েও সহযোগিতা হাত বাড়িয়ে দেন সংস্থাটির সভাপতি।
এসময় উপস্থিত ছিলেন ক্যান্সার গবেষক ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি সৈয়দ হুমায়ুন কবির।ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সেন্ট যোসেফ টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ ব্রাদার ফ্রান্সিস ফলিয়া, নটরডেম ইউনিভার্সিটির প্রফেসর লরেন্স রেনেটা, আবুল কালাম আজাদ (বাংলাদেশ কৃষি ব্যাংক) ।
বটমলি হোম অরফানেস টেকনিক্যাল স্কুলের বিভিন্ন শিক্ষক ও সংস্থাটির স্বেচ্ছাসেবক প্রমুখ।

Related Activities

ড. হাবীবুল্লাহ তালুকদার রাসকিন স্যারকে ফুলেল শুভেচ্ছা

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ড. হাবীবুল্লাহ তালুকদার রাসকিন স্যারকে গতকাল ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি অফিস পরিদর্শনকালে সোসাইটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো...

পবিত্র ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র ঈদকে সামনে রেখে World Cancer Society Bangladesh এর উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে দুধ, চিনি ও সেমাই বিতরণ করা হয়েছে। ছোট এই প্রয়াসে ছড়িয়ে পড়ুক ভালোবাসা, মানবতা আর সহমর্মিতার আলো ঈদের আগে একটুখানি হাসি পৌঁছে দিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে রাতে ঘুরে ঘুরে...

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষ্যে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারের জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতারে অংশ নেওয়া এতিম শিশুদের মাঝে...

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব ডক্টর সৈয়দ হুমায়ুন কবীর স্যারের ব্যক্তিগত অর্থায়নে প্রতিবছরের মত এবারও ২০০ নিম্নবিত্ত পরিবার যারা মানুষের কাছে চাইতে পারে না তাদের মাঝে ১ কেজি চিনি, ১ কেজি মুসুরির ডাল, ১ কেজি লবণ, ৩...

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‍্যালিটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়ে শেষ...

স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা

সারা দেশে স্তন ক্যান্সার সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও স্তন ক্যান্সার প্রতিরোধে সক্রিয় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশসহ ৪৭টি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছরের মতো এ বছরও গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করেছে। বৃহস্পতিবার (৩০...

নিজেই ক্যান্সারে আক্রান্ত, তবুও অন্যদের বাঁচাতে লড়ছেন তিনি

নিজেই ক্যান্সারে আক্রান্ত, তবুও থেমে নেই তার যুদ্ধ। অসুস্থ শরীর নিয়েই অন্যদের ক্যান্সার থেকে বাঁচাতে কাজ করে যাচ্ছেন ড. সৈয়দ হুমায়ুন কবির। নিজের কষ্টার্জিত আয়ের টাকায় তিনি চালিয়ে যাচ্ছেন মানবতার এই সংগ্রাম। কখনও অসহায় রোগীর ওষুধ কিনে দিচ্ছেন, কখনও আবার ক্যান্সার...

রাজধানীতে গাছ লাগানোর পর নিজেই পরিচর্যা করছেন ড. হুমায়ুন কবির

রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশের খ্যাতনামা ক্যান্সার গবেষক ও পরিবেশবাদী ড. সৈয়দ হুমায়ুন কবিরের ব্যক্তিগত অর্থায়নে সারাদেশেই এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। গত ৫ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে...

সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি

দেশের খ্যাতনামা ক্যানসার গবেষক, পরিবেশবাদী ও ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবিরের নিজস্ব অর্থায়নে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন, পলওয়ে মার্কেট, রাজারবাগ পুলিশ...

বিশ্ব পরিবেশ দিবসে রাজধানীতে বৃক্ষ র‍্যালি

আজ বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ বাঁচানো আমাদের সকলেরই দায়িত্ব। প্রতিবারের মতো এবারও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ বৃক্ষ রোপণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা...

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সার্বিক সহযোগীতায় পবিত্র কোরআনের  তেলাওয়াতের চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত

কোমলমতি শিশু-কিশোর হাফেজদের সু-মধুর কন্ঠের সেরা তেলাওয়াত নিয়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ মার্চ) দক্ষিণ বনশ্রী, খিলগাঁও দ্বীনিয়াত আদর্শ স্কুল এন্ড মাদ্রাসা মাঠে দিনব্যাপি জাতীয় হাফেজ কল্যাণ মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সার্বিক সহযোগীতায় পবিত্র কোরআনের এই সেরা তেলাওয়াতের চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন, জাতীয় হাফেজ কল্যাণ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান, দ্বীনিয়াত আদর্শ স্কুল এন্ড মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি, ক্যান্সার গবেষক সৈয়দ হুমায়ুন কবির।
প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ নুরুল আমিন পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বনশ্রী প্লট মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হানিফ, সাধারন সম্পাদক আলহাজ্ব রফিজ উদ্দিন ভুঁইয়া, হিউম্যান রাইটস’র সাধারন সম্পাদক এড. কামাল হোসাইন, দক্ষিণ বনশ্রী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও মুফতি দেলোয়ার হোসেন, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার আল হাদিস ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় চেয়ারম্যান মুফতি হারুন অর রশিদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন দ্বীনিয়াত আদর্শ স্কুল এন্ড মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাও রাশেদ আব্দুল হাই।
সারাদেশ থেকে ২৫০ জন প্রতিযোগী বাছাই করে তাদের দিয়েই শুরু হয়েছে চূড়ান্ত বাছাই পর্ব।
অনুষ্ঠানে প্রতিযোগীদের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় ৩০ পাড়া পর্বের ১ম বিজয়ী নাবিলা,২য় হয়েছেন মিম ও ৩য় হয়েছেন রোকেয়া। ১০ পাড়া পর্বের ১ম বিজয়ী আব্দুল্লাহ আল মেহরাব, ২য় হয়েছেন ফয়সাল আহমাদ ও ৩য় হয়েছেন মোহা . সিফাতুল্লাহ। ৫ পাড়া পর্বের ১ম হয়েছেন জাকারিয়া, ২য় হয়েছেন তালহা ও ৩য় হয়েছেন ফাহাদ হাসান।
মূলত আল্লাহর সন্তুষ্টি অর্জন ও পবিত্র কোরআনের প্রতি মনোযোগ বৃদ্ধির উদ্দেশ্যে উৎসাহ দিতেই এই আয়োজন।সারাদেশের জেলা পর্যায় থেকে প্রতিযোগীতার মাধ্যমে কোরআনের হাফেজ-হাফেজাদের বাছাই করা হয়েছে।আগামী মাহে রমজানে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগীতার মূল পর্ব।