“স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার ও বাংলাদেশের গোলাপী মানব সংবর্ধনা””
ওয়াল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এর উদ্যেগে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মাস উপলক্ষ্যে মানুষের ভিতরে গণসচেতনতা তৈরি করার জন্য জাতীয় প্রেসক্লাবের সামনে গোলাপী পদযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করে।
স্তন ক্যান্সার সচেতনতায় অবদান রাখায় অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদারকে ‘গোলাপি মানব’ খেতাব দেওয়া হয়।
স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে গত ০৫ই অক্টোবর শনিবার ‘ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ’ এর উদ্যেগে জাতীয় স্কাউট ভবনে ডা: হাবিবুল্লাহ তালুকদার রাসকিন স্যার কে এ খেতাব ও সংবর্ধনা দেয়।
হাবিবুল্লাহ তালুকদার জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে ক্যান্সার এপিডেমিওলোজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। অবসরের পর তিনি এখন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের অধ্যাপক ও প্রকল্প সমন্বয়কারী হিসেবে কর্মরত। তাঁর উদ্যোগে সংগঠিত হয়েছে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম। ২০১৩ সাল থেকে এর উদ্যোগে বেসরকারিভাবে পালিত হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা দিবস।
স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সচিব অধ্যাপক আবুল বাশার মো. জামাল, এপেক্স বাংলাদেশের প্রেসিডেন্ট শামসুন নাহার আজীজ লিনা, সাবেক অতিরিক্ত সচিব ও জাতীয় পরামর্শক মো. আবদুল হাকিম মজুমদার।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি এবং জনস্বাস্থ্য ও প্রজননস্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট সৈয়দ হুমায়ুন কবির।
অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীদের সেমিনার বিষয়ক সনদ প্রদান করা হয়।

Related Activities

ড. হাবীবুল্লাহ তালুকদার রাসকিন স্যারকে ফুলেল শুভেচ্ছা

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ড. হাবীবুল্লাহ তালুকদার রাসকিন স্যারকে গতকাল ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি অফিস পরিদর্শনকালে সোসাইটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো...

পবিত্র ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র ঈদকে সামনে রেখে World Cancer Society Bangladesh এর উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে দুধ, চিনি ও সেমাই বিতরণ করা হয়েছে। ছোট এই প্রয়াসে ছড়িয়ে পড়ুক ভালোবাসা, মানবতা আর সহমর্মিতার আলো ঈদের আগে একটুখানি হাসি পৌঁছে দিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে রাতে ঘুরে ঘুরে...

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষ্যে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারের জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতারে অংশ নেওয়া এতিম শিশুদের মাঝে...

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব ডক্টর সৈয়দ হুমায়ুন কবীর স্যারের ব্যক্তিগত অর্থায়নে প্রতিবছরের মত এবারও ২০০ নিম্নবিত্ত পরিবার যারা মানুষের কাছে চাইতে পারে না তাদের মাঝে ১ কেজি চিনি, ১ কেজি মুসুরির ডাল, ১ কেজি লবণ, ৩...

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‍্যালিটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়ে শেষ...

স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা

সারা দেশে স্তন ক্যান্সার সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও স্তন ক্যান্সার প্রতিরোধে সক্রিয় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশসহ ৪৭টি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছরের মতো এ বছরও গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করেছে। বৃহস্পতিবার (৩০...

নিজেই ক্যান্সারে আক্রান্ত, তবুও অন্যদের বাঁচাতে লড়ছেন তিনি

নিজেই ক্যান্সারে আক্রান্ত, তবুও থেমে নেই তার যুদ্ধ। অসুস্থ শরীর নিয়েই অন্যদের ক্যান্সার থেকে বাঁচাতে কাজ করে যাচ্ছেন ড. সৈয়দ হুমায়ুন কবির। নিজের কষ্টার্জিত আয়ের টাকায় তিনি চালিয়ে যাচ্ছেন মানবতার এই সংগ্রাম। কখনও অসহায় রোগীর ওষুধ কিনে দিচ্ছেন, কখনও আবার ক্যান্সার...

রাজধানীতে গাছ লাগানোর পর নিজেই পরিচর্যা করছেন ড. হুমায়ুন কবির

রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশের খ্যাতনামা ক্যান্সার গবেষক ও পরিবেশবাদী ড. সৈয়দ হুমায়ুন কবিরের ব্যক্তিগত অর্থায়নে সারাদেশেই এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। গত ৫ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে...

সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি

দেশের খ্যাতনামা ক্যানসার গবেষক, পরিবেশবাদী ও ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবিরের নিজস্ব অর্থায়নে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন, পলওয়ে মার্কেট, রাজারবাগ পুলিশ...

বিশ্ব পরিবেশ দিবসে রাজধানীতে বৃক্ষ র‍্যালি

আজ বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ বাঁচানো আমাদের সকলেরই দায়িত্ব। প্রতিবারের মতো এবারও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ বৃক্ষ রোপণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা...