দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ২৫ মার্চ ২০২৫ মগবাজারে জলপাই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে।
দোয়া ও ইফতার মাহফিল সঞ্চালনা ও সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সৈয়দ হুমায়ুন কবির। তিনি দোয়া পরিচালনা করেন এবং ক্যান্সার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে অনুরোধ জানান।
আমাদের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রাণিত করেন বাংলাদেশ স্কাউটস এর সাবেক সহ-সভাপতি প্রফেসর নাজমা শামস্ মহোদয়।
ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব বর্তমান নারী সংস্কার কমিশনের সদস্য, জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ হালিদা হানুম আক্তার, গোলাপী মানব ও বাংলাদেশের ক্যান্সার প্রতিরোধের জনক জনাব প্রফেসর ডাঃ মোঃ হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, মিতালী হোসেন লেখক ও সংগঠক এবং সভাপতি প্রবীণ বান্ধব বাংলাদেশ, রাকিব হাসান যুগ্ম সাধারণ সম্পাদক প্রবীন বান্ধব বাংলাদেশ এছাড়া আরো অনেক সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যান্সার সচেতনতা সংগঠনের নেতৃবৃন্দ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, সাংবাদিক, রোটারিয়ান , এপেক্সিয়ান, নাট্যকর্মী, স্কাউট, ছাত্র, ব্যাংকার, লেখক, আলেম এতিম শিশু সহ বিভিন্ন পেশার দুই শতাধিক লোক অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির সভাপতি জনাব সৈয়দ হুমায়ুন কবির।

Related Activities

ড. হাবীবুল্লাহ তালুকদার রাসকিন স্যারকে ফুলেল শুভেচ্ছা

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ড. হাবীবুল্লাহ তালুকদার রাসকিন স্যারকে গতকাল ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি অফিস পরিদর্শনকালে সোসাইটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো...

পবিত্র ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র ঈদকে সামনে রেখে World Cancer Society Bangladesh এর উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে দুধ, চিনি ও সেমাই বিতরণ করা হয়েছে। ছোট এই প্রয়াসে ছড়িয়ে পড়ুক ভালোবাসা, মানবতা আর সহমর্মিতার আলো ঈদের আগে একটুখানি হাসি পৌঁছে দিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে রাতে ঘুরে ঘুরে...

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষ্যে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারের জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতারে অংশ নেওয়া এতিম শিশুদের মাঝে...

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব ডক্টর সৈয়দ হুমায়ুন কবীর স্যারের ব্যক্তিগত অর্থায়নে প্রতিবছরের মত এবারও ২০০ নিম্নবিত্ত পরিবার যারা মানুষের কাছে চাইতে পারে না তাদের মাঝে ১ কেজি চিনি, ১ কেজি মুসুরির ডাল, ১ কেজি লবণ, ৩...

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‍্যালিটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়ে শেষ...

স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা

সারা দেশে স্তন ক্যান্সার সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও স্তন ক্যান্সার প্রতিরোধে সক্রিয় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশসহ ৪৭টি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছরের মতো এ বছরও গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করেছে। বৃহস্পতিবার (৩০...

নিজেই ক্যান্সারে আক্রান্ত, তবুও অন্যদের বাঁচাতে লড়ছেন তিনি

নিজেই ক্যান্সারে আক্রান্ত, তবুও থেমে নেই তার যুদ্ধ। অসুস্থ শরীর নিয়েই অন্যদের ক্যান্সার থেকে বাঁচাতে কাজ করে যাচ্ছেন ড. সৈয়দ হুমায়ুন কবির। নিজের কষ্টার্জিত আয়ের টাকায় তিনি চালিয়ে যাচ্ছেন মানবতার এই সংগ্রাম। কখনও অসহায় রোগীর ওষুধ কিনে দিচ্ছেন, কখনও আবার ক্যান্সার...

রাজধানীতে গাছ লাগানোর পর নিজেই পরিচর্যা করছেন ড. হুমায়ুন কবির

রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশের খ্যাতনামা ক্যান্সার গবেষক ও পরিবেশবাদী ড. সৈয়দ হুমায়ুন কবিরের ব্যক্তিগত অর্থায়নে সারাদেশেই এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। গত ৫ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে...

সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি

দেশের খ্যাতনামা ক্যানসার গবেষক, পরিবেশবাদী ও ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবিরের নিজস্ব অর্থায়নে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন, পলওয়ে মার্কেট, রাজারবাগ পুলিশ...

বিশ্ব পরিবেশ দিবসে রাজধানীতে বৃক্ষ র‍্যালি

আজ বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ বাঁচানো আমাদের সকলেরই দায়িত্ব। প্রতিবারের মতো এবারও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ বৃক্ষ রোপণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা...