ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র সভাপতি ও ক্যান্সার প্রতিরোধ গবেষক সৈয়দ হুমায়ুন কবির বলেছেন, দেশে তামাক চাষ বন্ধে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে। তামাক থেকে সরকারের যে পরিমাণ রাজস্ব আসে তাঁর চেয়ে বেশি খরচ হয় তামাক জাত দ্রব্য ও ধূমপান করে আমাদের চিকিৎসার পেছনে।তামাক নিয়ন্ত্রন আইন শক্তিশালী করনের মাধ্যমেই এসব ক্ষয়ক্ষতি এড়ানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর তামাকমুক্ত বাংলাদেশ অর্জনের ঘোষণা বাস্তবায়ন করা সম্ভব।

মঙ্গলবার(৩১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবে তামাক বিরোধী বর্ণাঢ্য এক র‍্যালি পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অনুসন্ধানে দেখা গেছে সরকারের বিভিন্ন দপ্তরে সরকারি কর্মকর্তা, কর্মচারীরাও অফিসে বসে ধুমপান করছেন।আইন প্রয়োগ করে শাস্তি দিয়ে সরকারকেই এসব বন্ধ করতে হবে। বাংলাদেশে আবাদযোগ্য জমির পরিমাণ খুবই কম। মাত্র তিন কোটি ৭৬ লাখ সাত হাজার একর। অথচ তামাক চাষে ব্যবহৃত মোট জমির পরিমাণের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩তম। বিশ্বের মোট তামাকের এক দশমিক তিন শতাংশই উৎপাদিত হয় বাংলাদেশে। তামাক চাষের কারণে খাদ্য ফসলের জমি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। বাংলাদেশে রবি মৌসুমের প্রধান খাদ্য ফসলগুলোর মধ্যে বোরো, গম এবং আলু অন্যতম ও এ মৌসুমেই তামাক চাষ হয়ে থাকে। তামাক চাষ বন্ধ করে সেসব আবাদি জমিতে ফসল ফলাতে হবে।

বিশ্ব তামাকমুক্ত দিবসের এবারের প্রতিপাদ্য তামাক নয়, খাদ্য ফলান। প্রতি বছরের ন্যায় এবারও সারা বিশ্বের মতো বাংলাদেশে পালিত হয়েছে দিবসটি। তামাকের ভয়াবহতা উপলব্ধি করে তামাক ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে, সেবামূলক সংগঠন “ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ (WCSB)” মানুষকে তামাক ও ধূমপান বিষয়ে গণসচেতনতা তৈরীর উদ্দেশ্যে আয়োজন করেছে বর্ণাঢ্য এই র‍্যালির। বাংলাদেশ শিল্পকলা একাডেমী, সেগুনবাগিচা থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত ধুমপান ও তামাক বিরোধী সচেতনতামূলক এই র‍্যালিটির উদ্ভোধক ছিলেন ক্যাট চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মোঃ মোজাম্মেল হক খান।

তামাক বিরোধী এই আন্দোলনে বক্তারা বলেন, বাংলাদেশে তামাকজনিত অসুস্থতায় প্রতি বছর এক লাখ ৬১ হাজার মানুষ মারা যায়। দেশে মৃত্যু ও পঙ্গুত্বের প্রধান চারটি কারণের একটি তামাক। তামাকজনিত রোগের চিকিৎসা ব্যয় ও কর্মক্ষমতা হ্রাসের আর্থিক ক্ষতি প্রায় ৩০ হাজার ৫৬০ কোটি টাকা। তামাকের এসব ক্ষতিকর দিক বিবেচনা করেই তামাক নিয়ন্ত্রণকে জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্টের অন্তর্ভুক্ত (টার্গেট ৩এ) করা হয়েছে। কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তামাকের সরবরাহ ও চাহিদা কমিয়ে আনাই হতে পারে তামাকের নেতিবাচক প্রভাব কাটিয়ে ওঠার সঠিক উপায়।

র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের
সাধারণ সম্পাদক ডাঃ কামাল হোসেন, দৈনিক বঙ্গ জননী পত্রিকার প্রধান সম্পাদক ও ঢাকা ইউনিভার্সিটি ক্যাট(সভাপতি), মাদক বিরোধী আন্দোলন বাংলাদেশ’র রূপকার আলী নিয়ামত, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ’র যুগ্ম সাধারণ সম্পাদক জীবন কুমার সরকার এবং সিনিয়র সহ-সভাপতি সালমান খান। এছাড়াও বাংলাদেশ স্কাউটস’র কর্মকর্তা ও বিভিন্ন সদস্য,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মি, ডাক্তার, নার্স, ক্যাট, আধুনিক, সাস্ক ও ঢাকা ইউনিভার্সিটি মার্কেটিং এলামনাই এসোসিইয়েসনের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

Related Activities

ড. হাবীবুল্লাহ তালুকদার রাসকিন স্যারকে ফুলেল শুভেচ্ছা

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ড. হাবীবুল্লাহ তালুকদার রাসকিন স্যারকে গতকাল ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি অফিস পরিদর্শনকালে সোসাইটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো...

পবিত্র ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র ঈদকে সামনে রেখে World Cancer Society Bangladesh এর উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে দুধ, চিনি ও সেমাই বিতরণ করা হয়েছে। ছোট এই প্রয়াসে ছড়িয়ে পড়ুক ভালোবাসা, মানবতা আর সহমর্মিতার আলো ঈদের আগে একটুখানি হাসি পৌঁছে দিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে রাতে ঘুরে ঘুরে...

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষ্যে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারের জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতারে অংশ নেওয়া এতিম শিশুদের মাঝে...

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব ডক্টর সৈয়দ হুমায়ুন কবীর স্যারের ব্যক্তিগত অর্থায়নে প্রতিবছরের মত এবারও ২০০ নিম্নবিত্ত পরিবার যারা মানুষের কাছে চাইতে পারে না তাদের মাঝে ১ কেজি চিনি, ১ কেজি মুসুরির ডাল, ১ কেজি লবণ, ৩...

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‍্যালিটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়ে শেষ...

স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা

সারা দেশে স্তন ক্যান্সার সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও স্তন ক্যান্সার প্রতিরোধে সক্রিয় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশসহ ৪৭টি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছরের মতো এ বছরও গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করেছে। বৃহস্পতিবার (৩০...

নিজেই ক্যান্সারে আক্রান্ত, তবুও অন্যদের বাঁচাতে লড়ছেন তিনি

নিজেই ক্যান্সারে আক্রান্ত, তবুও থেমে নেই তার যুদ্ধ। অসুস্থ শরীর নিয়েই অন্যদের ক্যান্সার থেকে বাঁচাতে কাজ করে যাচ্ছেন ড. সৈয়দ হুমায়ুন কবির। নিজের কষ্টার্জিত আয়ের টাকায় তিনি চালিয়ে যাচ্ছেন মানবতার এই সংগ্রাম। কখনও অসহায় রোগীর ওষুধ কিনে দিচ্ছেন, কখনও আবার ক্যান্সার...

রাজধানীতে গাছ লাগানোর পর নিজেই পরিচর্যা করছেন ড. হুমায়ুন কবির

রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশের খ্যাতনামা ক্যান্সার গবেষক ও পরিবেশবাদী ড. সৈয়দ হুমায়ুন কবিরের ব্যক্তিগত অর্থায়নে সারাদেশেই এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। গত ৫ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে...

সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি

দেশের খ্যাতনামা ক্যানসার গবেষক, পরিবেশবাদী ও ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবিরের নিজস্ব অর্থায়নে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন, পলওয়ে মার্কেট, রাজারবাগ পুলিশ...

বিশ্ব পরিবেশ দিবসে রাজধানীতে বৃক্ষ র‍্যালি

আজ বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ বাঁচানো আমাদের সকলেরই দায়িত্ব। প্রতিবারের মতো এবারও ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ বৃক্ষ রোপণ সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা...