Supply Oxygen cylinder for Covid-19 Patients.

ঢাকা মহানগরীতে করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের পাশে দাড়াচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। চিকিৎসা সেবা বঞ্চিত মুমূর্ষু রোগীদের সন্ধান পেলেই অক্সিজেন সহ অন্যান্য জরুরি সরঞ্জামাদি নিয়ে ছুটে যাচ্ছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সভাপতি সৈয়দ হুমায়ুন কবিরের নেতৃত্বে স্বেচ্ছাসেবী সদস্যরা। এ পর্যন্ত প্রায় অর্ধশত রোগীকে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সভাপতি।

পর্যাপ্ত অক্সিজেন মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, সম্পূন্য নিজস্ব অর্থায়নে এ কার্যক্রম চলমান রয়েছে। ঢাকা মহানগরীতে করোনা আক্রান্ত কোন মুমূর্ষু রোগীর অক্সিজেন প্রয়োজন হলে প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ করা হলে যথাসময়ে ওয়ার্ল্ড ক্যান্সার  সোসাইটি বাংলাদেশ তাদের চালু করা ‘অক্সিজেন ব্যাংক’ থেকে অক্সিজেন সরবরাহ করবে বলে জানিয়েছেন সৈয়দ হুমায়ুন কবির।

তিনি বলেন, স্কাউট, গালর্স গাইড ও রোভার সদস্যরা মহামারীর এ দু:সময়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর সামাজিক দায়বদ্ধতা থেকে অক্সিজেন ব্যাংকে সক্রিয়ভাবে দিনরাত নিরলস পরিশ্রম করছে। যেকোন স্বেচ্ছাসেবী মানসিকতার ব্যক্তি এর সঙ্গে যুক্ত হতে পারবেন। সূত্র জানায়, ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ মূলত ক্যান্সার আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করে। কাউন্সিলিংয়ের পাশাপাশি প্রয়োজনীয় সহায়তা দিয়ে থাকে। এর বাইরেও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা কর্মকান্ড পরিচালনা করে প্রতিষ্ঠানটি। জাতির এ ক্লান্তিলগ্নে অক্সিজেন ব্যাংক চালু করে এইরমধ্যে সবার দৃষ্টি কেড়েছে তারা।

Related Articles

পবিত্র ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র ঈদকে সামনে রেখে World Cancer Society Bangladesh এর উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে দুধ, চিনি ও সেমাই বিতরণ করা হয়েছে। ছোট এই প্রয়াসে ছড়িয়ে পড়ুক ভালোবাসা, মানবতা আর সহমর্মিতার আলো ঈদের আগে একটুখানি হাসি পৌঁছে দিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে রাতে ঘুরে ঘুরে...

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার মাহফিল

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষ্যে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারের জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতারে অংশ নেওয়া এতিম শিশুদের মাঝে...

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব ডক্টর সৈয়দ হুমায়ুন কবীর স্যারের ব্যক্তিগত অর্থায়নে প্রতিবছরের মত এবারও ২০০ নিম্নবিত্ত পরিবার যারা মানুষের কাছে চাইতে পারে না তাদের মাঝে ১ কেজি চিনি, ১ কেজি মুসুরির ডাল, ১ কেজি লবণ, ৩...