ক্যান্সারসহ জটিল রোগের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময় জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে ‘ভারত-বাংলাদেশ চিকিৎসা সহযোগিতা: ফেলোশিপ, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে স্বাস্থ্যসেবার উন্নয়ন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ গুরুত্ব তুলে ধরা হয়। বৈঠকের আয়োজন করে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ এবং এতে সহযোগিতা করে ভারতের পিআইএমএস সুপার স্পেশালিটি হাসপাতাল।

বৈঠকে সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য ও ক্যান্সার প্রতিরোধ গবেষক এবং সংগঠনটির সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. হাসিনা বানু। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

ভারত থেকে আলোচনায় অংশ নেন কনসালট্যান্ট জিআই ও এইচপিবি সার্জন ডা. কমল কিশোর বিষ্ণোই এবং ল্যাপারোস্কোপিক ক্যান্সার সার্জন ডা. কুরেশ বাম্বোরা।

বক্তারা বলেন, দুই দেশের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নয়ন সম্ভব। বিশেষ করে ক্যান্সার চিকিৎসায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ, চিকিৎসকদের জন্য ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ এবং গবেষণায় পারস্পরিক সহযোগিতা জরুরি।

তারা আরও বলেন, অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে একটি টেকসই ও কার্যকর স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব, যা দুই দেশের জনগণের জন্য দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ড. কামাল হোসেন, নিয়ামত আলীসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, গবেষক ও সংশ্লিষ্ট পেশাজীবীরা।

Related Activities

ক্যান্সার চিকিৎসায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ভারত গোলটেবিল বৈঠক

ক্যান্সারসহ জটিল রোগের চিকিৎসায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি এবং জ্ঞান বিনিময় জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি...

ড. হাবীবুল্লাহ তালুকদার রাসকিন স্যারকে ফুলেল শুভেচ্ছা

ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টা ড. হাবীবুল্লাহ তালুকদার রাসকিন স্যারকে গতকাল ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি অফিস পরিদর্শনকালে সোসাইটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো...

পবিত্র ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ

পবিত্র ঈদকে সামনে রেখে World Cancer Society Bangladesh এর উদ্যোগে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে দুধ, চিনি ও সেমাই বিতরণ করা হয়েছে। ছোট এই প্রয়াসে ছড়িয়ে পড়ুক ভালোবাসা, মানবতা আর সহমর্মিতার আলো ঈদের আগে একটুখানি হাসি পৌঁছে দিতে আমাদের সংগঠনের পক্ষ থেকে রাতে ঘুরে ঘুরে...

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার মাহফিল

পবিত্র রমজান উপলক্ষ্যে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারের জলপাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়। ইফতারে অংশ নেওয়া এতিম শিশুদের মাঝে...

পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব ডক্টর সৈয়দ হুমায়ুন কবীর স্যারের ব্যক্তিগত অর্থায়নে প্রতিবছরের মত এবারও ২০০ নিম্নবিত্ত পরিবার যারা মানুষের কাছে চাইতে পারে না তাদের মাঝে ১ কেজি চিনি, ১ কেজি মুসুরির ডাল, ১ কেজি লবণ, ৩...

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি করেছে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ। বুধবার (৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র‍্যালিটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে গিয়ে শেষ...

স্তন ক্যানসার নিয়ে সচেতনতায় ‘গোলাপি সড়ক শোভাযাত্রা

সারা দেশে স্তন ক্যান্সার সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও স্তন ক্যান্সার প্রতিরোধে সক্রিয় ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশসহ ৪৭টি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছরের মতো এ বছরও গোলাপি সড়ক শোভাযাত্রার আয়োজন করেছে। বৃহস্পতিবার (৩০...

নিজেই ক্যান্সারে আক্রান্ত, তবুও অন্যদের বাঁচাতে লড়ছেন তিনি

নিজেই ক্যান্সারে আক্রান্ত, তবুও থেমে নেই তার যুদ্ধ। অসুস্থ শরীর নিয়েই অন্যদের ক্যান্সার থেকে বাঁচাতে কাজ করে যাচ্ছেন ড. সৈয়দ হুমায়ুন কবির। নিজের কষ্টার্জিত আয়ের টাকায় তিনি চালিয়ে যাচ্ছেন মানবতার এই সংগ্রাম। কখনও অসহায় রোগীর ওষুধ কিনে দিচ্ছেন, কখনও আবার ক্যান্সার...

রাজধানীতে গাছ লাগানোর পর নিজেই পরিচর্যা করছেন ড. হুমায়ুন কবির

রাজধানীতে ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দেশের খ্যাতনামা ক্যান্সার গবেষক ও পরিবেশবাদী ড. সৈয়দ হুমায়ুন কবিরের ব্যক্তিগত অর্থায়নে সারাদেশেই এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। গত ৫ সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে...

সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি

দেশের খ্যাতনামা ক্যানসার গবেষক, পরিবেশবাদী ও ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবিরের নিজস্ব অর্থায়নে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন, পলওয়ে মার্কেট, রাজারবাগ পুলিশ...